• সমগ্র বাংলা

গোপালপুরে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ী গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোদশী রায়য়ান কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোবায়েত আকতার তালুকদার (আপেল)-এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোলাবাড়ী গ্রামের তালুকদার বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম সুজা তালুকদার, রোদশী রায়য়ান কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোবায়েত আকতার তালুকদার (আপেল), ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কায়ী খসরু, ঝাওয়াইল ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বকুল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহান, ৪নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বেলাল হোসেন তালুকদারসহ ঝাওয়াইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo