• সমগ্র বাংলা

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন ও বনলতাভিউ লিমিটেডের যৌথ আয়োজনে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের মোট ৭৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালপুর উপজেলার সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটির হেড অব দ্য স্টাডিজ ও ফাউন্ডেশনের গ্লোবাল বোর্ডের পরিচালক অধ্যাপক ডা. মো. আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন এবং ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo