• সমগ্র বাংলা

গোপালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় টাঙ্গাইল গোপালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে 'দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ' প্রতিপাদ্যেকে সামনে রেখে অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিটির শেষে উপজেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেসন প্রোগ্রাম আয়োজনে এ দিবসটি পাালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) অফিসার মো. নবাব আলী, উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ এখলাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঃ আলীম, ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজেশন অফিসার গোপালপুর তৃষ্ণা রানী দাস প্রবাসী সেলিনা বেগম ও ব্র্যাক মাইগ্রেশনের বন্ধু ফোরামের সদস্য বৃন্দ,সাংবাদিক, বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ সহ প্রমখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo