ছবিঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদস্য মো: তিতাস শেখ হত্যা মামলার আসামি মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যা(২০)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১৫।
সে টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৫ নং রুমের বাসিন্দা মৃত কামাল হোসেন এর ছেলে।
১০ নভেম্বর) মঙ্গলবার আনুমানিক বেলা পৌনে ২ টার সময় এসআরবি-১৫ টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারস্থ জহির আহাম্মদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করে।
এসআরবি-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক(মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক বক্কইন্যা সেনা সদস্য তিতাস হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ১৮নং আসামিকে মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

মন্তব্য (০)