• সমগ্র বাংলা

কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন- স্বৈরাচারের কিছু প্রেতাত্বারা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ওই স্বৈরাচারদের রুখতে হবে। আমরা আর কোন স্বৈরাচারের প্রেতাত্বা দেখতে চাই না। কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না।

মঙ্গলবার বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোন করেন। পরে থিম সং পরিবেশন করা হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন- আজ হাজার হাজার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে যখন নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। যারা স্বপ্ন দেখছেন ঐ স্বৈরাচার নেত্রী তিনি আসবেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছে, তার বাংলাদেশে আসার কোন সুযোগ নেই। বাংলাদেশের জনগন তাকে আর কখনো মেনে নিবে না। আমি দৃড় ভাবে বলতে চাই, কোন অন্যায়কারী ও বিশৃ্ঙ্খলকারীকে কোন ভাবে প্রশ্রয় দিবো না।

ফ্যাসিস্ট সরকারের উদ্যেশে তিনি বলেন- বিগত সরকারের আমলে বহুত নেতাকর্মী গুম ও খুন করা হয়েছে। অনেকে পুঙ্গুত্ববরণ করে জীবন যাপন করছে। আমরা যারা রাজপথে থেকে অগ্রবাদী আন্দোলন ও সংগ্রাম করেছি প্রতিটি নেতাকর্মীদের শরীরে এখনো ক্ষতের চিহ্ন রয়েছে। আমাদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আগামী প্রজন্মর উদ্যেশে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন- খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে মননশীল ও ধৈর্য্যশীল এবং সামাজিক সুশৃঙ্খল বজায় রেখে খেলাধুলাকে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে। আমরা পেশাদারিত্বের যে জায়গাটি নিশ্চিত করে যাতে প্রাতিষ্ঠানিক একটি রুপ দিতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। তৃনমুল পর্যায়ে প্রতিভাবান খেলোয়ারদের তুলে এনে রাষ্ট্রিয় ভাবে তাদের কিভাবে সার্বিক সহযোগীতার মাধ্যমে দেখভাল করে প্রতিষ্ঠিত খেলোয়ার হিসেবে তৈরি করতে পারি সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে। নতুন কুড়ি প্রথম আসর ৩০৬ জন খেলোয়ারের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করে আগামী জানুয়ারি থেকে পড়াশুনা ও খেলাধুলার সকল দায়িত্ব বর্তমান সরকারের।

মেয়ের অংশ গ্রহণ ও মোবাইল আসক্তি নিয়ে প্রতিমন্ত্রী বলেন- ছেলেদের সাথে মেয়েরাও খেলাধুলায় অংশগ্রহন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আগামী একটি সুস্থ জাতী হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ডিভাইস থেকে সন্তানদের দুরে রাখতে চাই। সর্বোপরি এই সমাজকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। সুন্দর একটি সমাজ ও পারিবারিক ও রাষ্ট্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক বিপ্লব ঘটাতে পারবো বলে আশাবাদী। আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে চাই। অনেকে চিন্তা করে খেলা ছেড়ে দেওয়ার পর কি হবে। তাদের জন্য সরকার চাকরির ব্যবস্থা রেখেছে।

আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের কাজ শেষ হবে। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে উপজেলায় মাঠ হবে। এছাড়াও সকল ইউনিয়নের মাঠের তথ্য চাওয়া হয়েছে। সেগুলো যাচাই করে খেলার উপযোগী করা হবে।

আয়োজকরা জানান-যুব সমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃনমুল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলায় জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক।

এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পৌর প্রশাসক টিএম মুমিন, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, ও জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo