• সমগ্র বাংলা

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা তানভীর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

‎তানভীর ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতনের ছেলে। তার বাড়ি উপজেলার অভিরামপুর গ্রামে। তিনি আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, তানভীর ইসলাম পাবনা জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির পেছন থেকে তাকে আটক করা হয়।

‎আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তানভীর ইসলামের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জেলায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা ছিল। নাশকতার অভিযোগে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

২

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৩

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৪

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

image

কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না: ক্রীড়া প্...

৫

নওগাঁ প্রতিনিধি: ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন- স...

  • company_logo