ছবিঃ সিএনআই
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজালাল হল শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে তাঁকে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিফাত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী।
ঘটনার সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতার চেষ্টা চালাচ্ছে। গতকাল বাকৃবির রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজও ক্যাম্পাসের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকার সময় রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অধিকার আদায়ে ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট এবং শিক্ষার্থীদের স্বার্থে তারা রাজপথেই থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা জানান, জব্বারের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় কয়েকজন শিক্ষার্থী রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন। আটকের পর তিনি কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিলেন কি না, তা যাচাই করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও তাঁর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি। এ ছাড়া তাঁর আগের কোনো অপরাধের রেকর্ডও পাওয়া যায়নি। তাই প্রক্টরের নির্দেশে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে ভবিষ্যতে এ ধরনের সন্দেহজনক ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)