ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে কে এম মামুনুর রশিদ ওরফে রুমন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ফরিদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) ফরিদপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কে এম মামুনুর রশিদ ওরফে রুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার রাউৎনাগদাপাড়া গ্রামের মো. আবুল কালাম আজাদ ওরফে কালুর ছেলে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাঁকে পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফ...
জামালপুর প্রতিনিধি : বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর...
বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি...

মন্তব্য (০)