• সমগ্র বাংলা

ফরিদপুরে জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ: ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি  ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রির টাকা না দেওয়ায় মাকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে প্রায় তিন মাস পর কবর থেকে সুফিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে  সোমবার (৯ নভেম্বর) দুপুরে  উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মধ্য চরসালেপুর গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

নিহত সুফিয়া বেগম ওই এলাকার মৃত ব্যক্তির স্ত্রী। একমাত্র ছেলে সালাম ব্যাপারীর সঙ্গে তিনি বসবাস করতেন। এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়া বেগমের বসতভিটা ও কিছু কৃষিজমি রয়েছে। এসব সম্পত্তি বিক্রি করে সেই টাকা নিজের নামে লিখে দেওয়ার জন্য মাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন একমাত্র ছেলে সালাম ব্যাপারী। রাজি না হওয়ায় তাঁকে প্রায়ই মারধর ও শারীরিক নির্যাতন করা হতো। এমনকি জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।

গত ১৪ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে যেকোনো সময় সালাম ব্যাপারী ও তাঁর সহযোগীরা সুফিয়া বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে মৃত্যুর বিষয়টি স্বাভাবিক বলে চালিয়ে দিতে দ্রুত তড়িঘড়ি করে মরদেহ দাফন করা হয়।

১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় সুফিয়া বেগমের মুখমণ্ডলে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বুক ও গলায় কালশিটে দাগ দেখতে পান তাঁরা। এতে নিহতের স্বাভাবিক মৃত্যু নিয়ে তীব্র সন্দেহের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা উদঘাটনে গত ২৩ আগস্ট নিহতের বোন নিলিমা বেগম বাদী হয়ে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় সুফিয়া বেগমের ছেলে সালাম ব্যাপারী ও শেখ ইকবালসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা এবং আলামত গোপনের অভিযোগ আনা হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশে ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় কবর থেকে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার আবেদন করা হয়। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আজ এই পদক্ষেপ নেওয়া হয়।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ ছাড়া সিআইডির পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সুফিয়া বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় তিন মাস আগের দাফন করা মরদেহ উত্তোলনের এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা- বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ

১

বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উ...

image

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

২

নিউজ ডেস্ক :  রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ...

image

টেকনাফে আটক ৬: সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মা...

image

শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোম...

image

চাটমোহরে সার বিতরণকালে ভাংচুর করো ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার...

  • company_logo