• সমগ্র বাংলা

শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান রিফাত (১৯) নামে মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শার্শ-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডাবলু সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাত বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (০)





image

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

১

নিউজ ডেস্ক :  রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ...

image

টেকনাফে আটক ৬: সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা

২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মা...

image

চাটমোহরে সার বিতরণকালে ভাংচুর করো ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার...

image

মুন্সিপাড়ায় মাদকের জমজমাট ব্যবসা, দেখার কেউ নেই!

৪

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুন্সিপ...

image

নওগাঁয় মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

৫

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক...

  • company_logo