• সমগ্র বাংলা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন বিএনপি নেতা শুভ সিদ্দিকী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

গতকাল বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে স্থানীয় জনগণের চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। শেষ পর্যন্ত আমি মাঠে থাকবো ইনশাল্লাহ।  আমি সবার কাছে দোয়া প্রার্থনা করেছি।

মনোনয়ন ফরম সংগ্রহকালে ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুদ মেম্বার, সাউথ আফ্রিকা থানা যুবদলের সাবেক সভাপতি সোহেল রানা, যুবনেতা মনিরুজ্জামান,নুর হক,মোনাজ উদ্দিন মিনহাজ,রেজনু হাসান, জাহিদ সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলছে।
 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo