• সমগ্র বাংলা

শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার সময় যশোরের রেলগেট এলাকায় তার নিজবাড়ি থেকে আটক করা হয়। আটক আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট ২০২৪ আওয়ামীলীগ সরকার পতনের পরবর্তী সময় থেকে পলাতক থাকার পর অস্ত্র মামলায় হাজিরা দিতে সে এলাকায় অবস্থান করছিল। আটককৃত আকুল হোসেন বেনাপোল মেয়র মার্কেটে মারামারি মামলার ১ নম্বর আসামি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আকুল হোসেন এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুল হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo