• সমগ্র বাংলা

পাবনায় মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে যুবককে হত্যা: গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুজন মোল্লা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সে পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। 

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম (১৯) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে৷ 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দারুল আমান ট্রাস্টে আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন৷ পথেই তার মৃত্যু হয়৷ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন  জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে গ্রেফতার করেছে। 

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। 

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo