• লিড নিউজ
  • খেলাধুলা

ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সে প্রীতি ম্যাচে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলাম একাদশে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ইতালি প্রবাসী ফাহামিদুলের সঙ্গে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে ডিফেন্ডার তাজ উদ্দিনেরও।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে শুরু থেকে গোলপোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে তপু বর্মণ, তারিক কাজী ও দুই ভাই সাদ উদ্দিন এবং তাজ উদ্দিন। মধ্যমাঠে জামাল, হামজা, সোহেল রানা ও সৈয়দ কাজেম শাহ। আর আক্রমণভাগে কাবরেরা আস্থা রেখেছেন রাকিব হোসেন ও ফাহামেদুলের ওপর।

মার্চের ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, শাকিল আহাদ তপু ও মজিবর রহমান জনি। হাভিয়ের কাবরেরা সম্ভবত ৪-৪-২ ছকে দলকে খেলাবেন। এছাড়া ৪-২-৩-১ ছকেও দল নামাতে পারেন।

ভুটানের বিপক্ষে আগের রেকর্ড বাংলাদেশের পক্ষে। এখন পর্যন্ত ১৬ ম্যাচ হয়েছে, তারা ১২টিতে জিতেছে। দুটি করে ড্র ও হার আছে। তবে সবশেষ গত বছরের ৮ সেপ্টেম্বর চাংলিমিথাং স্টেডিয়ামে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ‍ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলাম।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo