• খেলাধুলা

৫ জনকে বোকা বানিয়ে মেসির সেই বিস্ময়কর গোল!

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ ৩৮ বছর বয়সেও ফুটবল দুনিয়ায় রাজত্ব করে চলেছেন লিওনেল মেসি। বয়স যেন শুধুই সংখ্যা তার জন্য। ডিফেন্ডারদের বোকা বানিয়ে একের পর এক দুর্দান্ত গোল করে তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন, কেন তিনি বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা।

সাম্প্রতিক এক ম্যাচে মেজর লিগ সকারের দল মন্ট্রিয়েলের বিপক্ষে এমনই এক জাদুকরী মুহূর্ত উপহার দিলেন মেসি। সেই ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা। তার মধ্যে একটি গোল ছিল চোখ ধাঁধানো। যেখানে পাঁচ ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন তিনি। অন্য গোলটিও করেন তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশে। 

ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। সেই হতাশা কাটিয়ে মেজর লিগ সকারে ফিরেই দুর্দান্ত খেলল মেসির দল। যদিও ম্যাচের শুরুতেই ভুল ব্যাকপাসে গোল খাওয়ানোর জন্য দায়ী ছিলেন মেসি নিজেই। তার সেই ভুলের সুযোগ নিয়ে ম্যাচের ২য় মিনিটেই মন্ট্রিয়েলের হয়ে গোল করেন প্রিন্স ওয়ুসু।

তবে ভুল শুধরে নিতে সময় নেননি মেসি। ম্যাচের ৪০ মিনিটে ডান প্রান্ত থেকে বল পেয়ে ড্রিবল করে তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ৬২তম মিনিটে। মাঝ মাঠ থেকে বল পেয়ে গতি বাড়িয়ে একে একে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন মেসি। গোলরক্ষককেও বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। এই গোলটি অনেকেই তুলনা করছেন ২০০৭ সালে বার্সেলোনার হয়ে গেটাফের বিপক্ষে করা মেসির ঐতিহাসিক গোলের সঙ্গে।

এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১২টি গোল করে ফেলেছেন মেসি। ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রশ্ন উঠছে এই বয়সে কি মেসি খেলবেন আরও একটি বিশ্বকাপ? যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে তার এই ফর্ম দেখে আর্জেন্টাইন সমর্থকরা আবারও আশায় বুক বাঁধছে।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo