• Lead News
  • Lead News

বাংলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের বই প্রদর্শনী

  • লিড নিউজ
  • Lead News

Photo: Collected

নিউজ ডেস্কঃ বাংলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে চার দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রির আয়োজন।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শনিবার বেলা ১১টায় এই আয়োজনের উদ্বোধন করেন।

একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে, যা আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।  বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় (বিক্রয়কেন্দ্রে) উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সচিব মো. সেলিম রেজা।

Comment (0)





  • company_logo