• খেলাধুলা

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনুষ্ঠানিকভাবে নিজেদের করে নিতে পারে স্পেন। কেনই বা করবে না? ২০২৬ সালে দলটা বিশ্বকাপ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে। সেই সাফল্যের ২ মাস না যেতে আরও একবার একই কীর্তি গড়েছে দলটি। নারী অ-২০ বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়েছে দলটি।

নারীদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন, পুরুষদের বিশ্বকাপের চ্যাম্পিয়নও তারাই। সেই দলটা এবার বয়সভিত্তিক ফুটবলেও শ্রেষ্ঠত্ব জাহির করেছে। পোল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। উজে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে।

দুই দলের কেউ গোল পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পেনের গোলরক্ষক লাইয়া লোপেজ দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়ে লা রোহিতা নামে পরিচিত স্পেনের তরুণ দল দ্বিতীয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। এর আগে তারা ২০২২ সালে কোস্টারিকায় শিরোপা পেয়েছিল কোরিয়ানরা।

টাইব্রেকারে লোপেজ প্রথমে চোয়ে ইয়ন-আর শট ঠেকান। শেষে ঠেকান পাক ইল-সিমের শট। এটি টানা দ্বিতীয় বিশ্ব শিরোপা স্পেনের। জুলাই মাসে স্পেনের পুরুষ জাতীয় দল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জিতেছিল।

মাঠে থাকা অনেক খেলোয়াড় ২০২৪ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন। সেবার টাইব্রেকারে উত্তর কোরিয়া ৪-৩ ব্যবধানে জিতেছিল। এবার স্পেন সেই হারের শোধ নিল। লোপেজের দুই সেভ নারী ফুটবলে স্পেনের দীর্ঘদিনের আধিপত্য আরও পাকা করল।

মন্তব্য (০)





image

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

১

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...

image

এশিয়ান গেমস: ম্যাচ না খেলেই সেমিতে বাংলাদেশ, প্রতিপক্ষ পা...

২

‎নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...

image

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

৩

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...

image

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

৪

স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

image

‎ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ...

৫

‎স্পোর্টস ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে আজ সিঙ্গাপুরের মুখোমুখ...

  • company_logo