ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন হামজা।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। তবে ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই একাদশে রাখা হয়েছে।
অন্যদিকে, চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেললেও ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম, যিনি ভুটানের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্বে দেখা যাচ্ছে ধারাবাহিক পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে তপু বর্মণের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া।
এবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরেই অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন হামজা চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তার হাতেই উঠছে নেতৃত্বের দায়িত্ব। বাংলাদেশের হয়ে ১১টি ম্যাচ খেললেও এর আগে কখনো অধিনায়কত্ব করেননি এই মিডফিল্ডার।
বাংলাদেশ একাদশ: হামজা চৌধুরি (অধিনায়ক), মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক ), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন,সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...
স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...
নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

মন্তব্য (০)