• খেলাধুলা

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। এ ছাড়া তাকে তিন লাখ ৮৬ হাজার ইউরো বা প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন নিজের বেতনের ওপর প্রায় ১০ লাখ ইউরো (৮ লাখ ৩০ হাজার পাউন্ড) কর পরিশোধ করেননি। 

আদালতের রায় অনুযায়ী, তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা দিতে হবে।

আনচেলত্তি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, তিনি ইচ্ছে করে কোনো প্রতারণা করতে চাননি এবং আর্থিক বিষয়গুলো তার পরামর্শদাতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি জানান, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে তাকে যে বেতন প্রস্তাব করা হয়েছিল তা ছিল ‘নেট’ হিসেবে, তাই বাকি কাঠামো নিয়ে ভাবেননি।

এক বছরের কারাদণ্ডের আদেশ আসলেও আনচেলত্তিকে জেলে যেতে হবে না। সংবাদ মাধ্যম রয়র্টার্স দাবি করেছে, স্প্যানিশ আইনে কর ফাঁকির জন্য কারাদণ্ডের বিধান থাকলেও আসলে তেমন কাউকে তা ভোগ করতে হয় না।

এর আগে, শুনানিতে আনচেলত্তি আইনজীবীর মাধ্যমে নিজেকে র্নিদোষী দাবি করেন। তবে বাদি পক্ষ কর ফাঁকির জন্য আনচেলত্তির অর্থদণ্ডের পাশাপাশি চার বছর নয় মাসের কারাদণ্ড দাবি করে।

৬৬ বছর বয়সী আনচেলত্তি গত মৌসুমের শেষে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়েন। এরপরই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি।

আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরেই সম্পূর্ণ বকেয়া কর পরিশোধ করেছিলেন।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo