• খেলাধুলা

এবার লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন অধিনায়ক মিরাজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে এক দশকের বেশি সময় কাটিয়ে দিলেও সাদা বলের ক্রিকেটে এখনো ফর্মে ফিরতে পারছেন না লিটন দাস। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই তার পারফরম্যান্স হতাশাজনক। এমনকি ঘরোয়া ক্রিকেটেও নজর কাড়তে পারেননি এই ডানহাতি ব্যাটার। 

তবুও শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা পান লিটন। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর বাদ পড়ে যান দল থেকে। পরের দুই ম্যাচে তার জায়গায় একাদশে জায়গা পান তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। 

তৃতীয় ওয়ানডেতে হারের পর সংবাদ সম্মেলনে লিটনের বাদ পড়ার পেছনের কারণ ব্যাখ্যা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, দেখুন আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম, সেটা দলের কম্বিনেশনের জন্য। আমরা লিটনের জায়গায় শামীম পাটোয়ারীকে খেলিয়েছিলাম এবং ওইখানে আমাদের একজন ষষ্ঠ বোলার প্রয়োজন ছিল। এজন্য টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে শামীমকে খেলিয়েছিল। 

তরুণদের নিয়ে গড়া বর্তমান দল নিয়ে আশাবাদী মিরাজ। তার মতে, সময় দিলে একদিন এই তরুণরাই ভালো খেলবে। তিনি বলেন, আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক দিকটাই ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।

উল্লেখ্য, লিটনের দীর্ঘদিনের অফফর্ম এখন দল নির্বাচনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিসিবির আস্থায় থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন, তা সময়ই বলে দেবে।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo