• খেলাধুলা

ঋতুপর্ণার গোলে এগিয়ে গেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ মিয়ানমারের বিপক্ষে আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে এশিয়ান কাপের রাস্তা পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। সেই ম্যাচে দারুণ শুরু পেল কোচ পিটার বাটলারের দল। এগিয়ে গেল ম্যাচের ১৯তম মিনিটেই। 

ম্যাচের ১৮তম মিনিটে দারুণভাবে ড্রিবল করে মিয়ানমারের বক্সে ঢুকছিলেন শামসুন্নাহার। বক্সের একটু বাইরে তাকে ফাউল করা হয়। ফলে বাংলাদেশ পায় ফ্রি কিক।

সেখান থেকে শট নিতে আসেন ঋতুপর্ণা চাকমা। শুরুতে তার ফ্রি কিক লাগে মিয়ানমারের মানব-দেয়ালে। তবে ফিরতি সুযোগে তিনি আর কোনো ভুলচুক করেননি। দারুণ এক কোনাকুনি শটে মিয়ানমার গোলরক্ষককে ফাঁকি দেন। বলটা গিয়ে আছড়ে পড়ে মিয়ানমারের জালে।

নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, জিতেছিল ৭-০ গোলের বড় ব্যবধানে। সেই ম্যাচের পর এবার নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল। এই লড়াইয়ে বাহরাইন ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছেন কোচ পিটার বাটলার।

দুই দলই বাছাইপর্ব শুরু করেছে দুর্দান্ত জয়ে – মিয়ানমার তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে, আর বাংলাদেশ ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাহরাইনকে। ফলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচের ফলাফলই শেষ পর্যন্ত ঠিক করে দিতে পারে কারা যাবে মূল আসরে। 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo