ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজের দল আগেই জানিয়েছে টাইগাররা। কুড়ি কুড়ির সিরিজে কাদের নিয়ে লড়বে, আজ তা জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট। ১৭ সদস্যের দলে আছে চমকও।
সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া দলে ফিরেছেন চামিকা করুণারত্নে। সাবেক অধিনায়ক দাসুন শানাকা দলে ঢুকেছেন প্রায় এক বছর পর। নিউজিল্যান্ড সিরিজে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসে পাননি জায়গা। স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে দুদলের সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ। সবগুলো খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এই সিরিজ সামনে রেখে কদিন আগেই দল জানিয়েছে বাংলাদেশ। ছোট ফরম্যাটের সিরিজে বহুদিন পর ফিরেছেন নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে সিরিজ খেলা দলের বেশিরভাগ খেলোয়াড়ই আছেন টি-টোয়েন্টি দলে। বাকিদের মাঝে আজ লঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াড
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)