• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় নিরাপত্তায় বিজিবি, র‍্যাব, পুলিশের কড়া নজরদারি, স্বাভাবিক যান চলাচল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কঠোর ও নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

সোমবার সকাল থেকেই ভাঙ্গা গোল চত্বরসহ ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি, যান চলাচল রয়েছে সম্পূর্ণ স্বাভাবিক।

সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা গোলচত্বর পরিদর্শনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জনসাধারণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে চার প্লাটুন বিজিবি সদস্য ছাড়াও পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত আছেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo