• সমগ্র বাংলা

গাজীপুরে আধুনিক শিক্ষার নতুন দিগন্তে সূচনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো উত্তরণ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “শিক্ষা হলো সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আধুনিক, পরিকল্পিত ও মূল্যবোধ–নির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। উত্তরণ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেই লক্ষ্য পূরণের পথেই এগোচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীরা যেন স্বপ্ন দেখতে শেখে, চিন্তা করতে শেখে—আমাদের দায়িত্ব সেই পথ তৈরি করা।”

প্রতিষ্ঠানের অধ্যক্ষ রতন রানা বলেন,র“মানসম্মত শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের টিম নিরলস কাজ করে যাবে। স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি অগ্রগতি ও উন্নয়নের জোরালো ছাপ রাখবে।”

শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

মন্তব্য (০)





image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

১

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

২

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

৪

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৫

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

  • company_logo