• সমগ্র বাংলা

জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে সবাইকে সুষম ও পুষ্টিকর খাবার বেছে নেওয়ার বিষয়ে সচেতন করতে আয়োজকরা আলোচনা, প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন। জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে এবং শিশু-কিশোরদের পুষ্টিহীনতায় ভোগায়। তাই পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ সফিউল্লাহ অভি, জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মোরশেদ ইকবাল, উন্নয়ন সংঘের উপ-নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, ইসলামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কমল কুমার পাল এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিকেশন ও এডভোকেসি স্পেশালিস্ট মোঃ কওনান মুরসালিন প্রমুখ।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)” এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেসমিন প্রকল্পের মাঠকর্মী ও স্থানীয় উন্নয়নকর্মীরা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ)-তে কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) একটি বর্ধিত অংশ।

মন্তব্য (০)





image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

১

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

২

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

৩

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

৫

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

  • company_logo