• সমগ্র বাংলা

সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে গাছ ফেলে নাশকতার অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সাতকানিয়া রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়নের মধ্য দিয়ে অতিক্রম করা রেললাইনে এ ঘটনা ঘটে। ঠিক কোন সময় গাছ ফেলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

রেলস্টেশন সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি সাতকানিয়া স্টেশন নিরাপদে অতিক্রম করে। এরপর রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে দুর্বৃত্তরা কয়েকটি গাছের ডাল রেললাইনে ছড়িয়ে–ছিটিয়ে রাখে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, সকাল ৬টার দিকে রেললাইনে গাছ ফেলার বিষয়টি তারা জানেন। খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের ভিতরে গাছ সরিয়ে ফেলে।

তিনি আরও বলেন, “ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি সাতকানিয়া স্টেশন অতিক্রম করার কথা ছিল। তবে আজ ট্রেনটি সকালে ৭টার দিকে স্টেশন অতিক্রম করে। তার আগেই গাছ সরিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এখন রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

১

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

২

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

৪

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৫

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

  • company_logo