• সমগ্র বাংলা

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

শনিবার (২৪ অক্টোবর) কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমলোচনা।

‘লাখ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও নীলফামারী বার কাউন্সিলের জিপি অ্যাডভোকেট আবু মো. সোয়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, কচুকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু হানিফ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুকাটা ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হাই।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সন্তোষ কুমার রায়।

এ বিষয়ে কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও কচুকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের বলেন, কে কোন দল করে সেটি আমার দেখার সময় না। উনি ক্লাবের সদস্য এটি বড় কথা। আওয়ামী লীগ হলে কী ক্লাবের সদস্য হতে পারবে না। আমরা নিরপেক্ষ ক্লাব বানিয়েছি।

নীলফামারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সন্তোষ কুমার রায়ের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও নীলফামারী বার কাউন্সিলের জিপি অ্যাডভোকেট আবু মো. সোয়েম বলেন, আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আমাকে জেলার যে কোন খেলায় দাওয়াত দিলে আমাকে যেতে হবে। সেখানে খেলা কমিটির কাকে দাওয়াত দিয়েছে সেটি তো আমি খুজতে যাবো না সেটি খেলা কমিটির বিষয়।

মন্তব্য (০)





image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

১

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

২

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

৪

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

  • company_logo