• সমগ্র বাংলা

গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণারের শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ের প্রথম নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের প্রভাবশালী শিক্ষক, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণে প্রতিষ্ঠিত “অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বোরহান উদ্দিন ফাউন্ডেশন পরিচালিত খ: আফসার উদ্দিন গণগ্রন্থাগারের উদ্যোগে শহরের কোনাবাড়ী এলাকায় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা অধ্যাপক, কবি ও রম্য লেখক ডা. শহীদুর রহমান শাহীনের বাসভবনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মো. বেলায়েত হোসেন মিন্টু। সঞ্চালনা করেন অধ্যাপক ডা. শহীদুর রহমান শাহীন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, বিশিষ্ট সমাজসেবক খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে.এম শামীম, বিএমজিটিএ উপজেলা সভাপতি ও প্রেসক্লাব সম্পাদক অধ্যাপক অটল শরিয়ত উল্লাহ, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কবি বিশ্বজিৎ চক্রবর্তী, সংসদের সহসভাপতি ও কথা সাহিত্যিক কবি মুক্তার হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আ. বাছেদ, রনলা সাহিত্য সংসদের সদস্য মো. জাকির হোসেন, এবং বাবু মনোরঞ্জন প্রমুখ।

আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। শিক্ষা, শিল্প-সাহিত্য, নাট্যচর্চা ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করে বক্তারা জানান—তিনি ছিলেন মানবিক মূল্যবোধ, শুদ্ধ সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার এক উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়। এছাড়া কবিতা পাঠ করেন অধ্যাপক ডা. শহীদুর রহমান শাহীন, কবি বিশ্বজিৎ চক্রবর্তী ও কবি মুক্তার হোসেন।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর রচিত কবিতা “সভ্যতার অপবাদ”—যা পাঠ করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মনে করেন—এই স্মৃতি কর্ণার নতুন প্রজন্মকে অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর জীবন ও দর্শন জানতে অনুপ্রাণিত করবে এবং গোপালপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য (০)





image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

১

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

২

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

৩

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

৫

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

  • company_logo