ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : কৃষকের জন্য বিএডিসির বরাদ্ধ সার কালোবাজারে বিক্রির প্রতিবাদে এবং লাইসেন্স বাতিলসহ ডিলারের বিচারের দাবিতে হাতে কোদাল ও বাউকা হাতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি করেছে কৃষকরা।
আজ রোববার সকালে ওই কর্মসূচি পালন করেছে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষকরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, ৪নং শেখপুরার মাস্তান বাজার এলাকার বিএডিসি সার ডিলার মেসার্স আমেনা ট্রেডার্সের সত্বাধিকারী আবেদুল ইসলাম দীর্ঘদিন ধরেই বরাদ্ধ সার কৃষকদের কাছে বিক্রি না করে বেশী লাভের আশায় কালো বাজারে বিক্রি করে আসছে। খোলা বাজারে অতিরিক্ত দামে সার কিনে চাষাবাদ করায় ফসল উৎপাদন খরচ বাড়ছে।
এদিকে গত ১০ নভেম্বর শহরের মহারাজা মোড়ে সারভর্তি ট্রাক্টরসহ চালকসহ ৪ জনকে আটক করে কোতয়ালী পুলিশের হাতে তুলে দেন তারা। ওই সার বিএডিসির স্হানীয় ডিলার আবেদুল ইসলামের বলে অভিযোগ করছেন কৃষকরা। তবে স্থানীয়দের চাপের মুখে চালক স্বীকার করেন ট্রাক্টর ভর্তি সারের মালিক আবেদুল ইসলাম। পরে এব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন বিএডিসির একজন কর্মকর্তা। তবে কারো বিরুদ্ধে কোন আইনি ব্যবস্হা নেওয়া হয়নি।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)