ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা'র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত দশটার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশু হাফসা কে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানার বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল বলে জানায় স্থানীয়রা।
ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)