• সমগ্র বাংলা

মধুপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বিনিময় বাসে অগ্নিসংযোগে বাস পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় সাতটায় উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা একই পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসটি গোলাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ধনবাড়ীগামী একই পরিবহনের অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

পরে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo