• খেলাধুলা

ভারতের হোয়াইটওয়াশ এড়ালেন রোহিত-কোহলি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে টানা দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ভারত। শনিবার ছিল ভারতের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

চ্যালেঞ্জিং এই ম্যাচে ১৬৮ রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি; হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তি দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

তৃতীয় ওয়ানডেতে ভারতের ৯ উইকেটের জয়ে অবিশ্বাস্য বোলিং করেন হারসিত রান। তরুণ এই পেসারের কারণেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলঅউট হয়। হারসিত রানা ৮.৪ ওভারে ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে ১০.২ ওভারে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার শুভমান গিল। ভারতীয় দলের এই নতুন অধিনায়খ ২৬ বলে ২৪ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন সাবেক সাবেক এই দুই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা ১৭০ বলে ১৬৮ রানের অবিছিন্ন জুটি গড়ে ৬৯ বল আগেই দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দেন।

দলের জয়ে ১২৫ বলে ১৩টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২১ রান করেন রোহিত। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭৬তম ম্যাচে ৩৩তম সেঞ্চুরি।

বিরাট কোহলি ৮১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo