ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : মাত্র ১০ বলেই ফিফটি হাঁকালেন পাকিস্তানের তারকা আব্দুল সামাদ। হংকং সিক্সেস টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান। তার বিধ্বংসী ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ৩.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
১০৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। বিশেষ করে দুই ওপেনার সামাদ ও খাজা নাফে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান! ১৩ বলে ৪টি ছক্কা ও ২ চারে ৩৬ রান করে নাফে ফিরলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি।
এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সারেন সামাদ। চতুর্থ ওভারে জর্ডান মরিসকে টানা ৫টি ছক্কা হাঁকান সামাদ। তাতে মাত্র ১০ বলে ফিফটি স্পর্শ করেন এই ওপেনার।
১০ বলে ফিফটি করার পথে ৮টি ছক্কা মেরেছেন সামাদ। আরেক ব্যাটসম্যান আব্বাস অপরাজিত ছিলেন ২ বলে দুই ছক্কায় ১২ রানে।
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...
স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

মন্তব্য (০)