• খেলাধুলা

সাঁতারে দেশসেরা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে চমক দেখিয়েছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থী দেশের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে।

বড় (বালিকা) গ্রুপে মোছাঃ ইসরাত জাহান বর্ষা চ্যাম্পিয়ন হয়েছেন। মধ্যম (বালক) গ্রুপে মোঃ রাইসুল ইসলাম রাহিদ চ্যাম্পিয়ন এবং মধ্যম (বালিকা) গ্রুপে মোছাঃ মেহেজাবীন ইয়াসমিন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মিজ রেহানা ইয়াছমিন।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বগুড়ার জন্য গর্বের। নিয়মিত প্রশিক্ষণ, পরিশ্রম আর শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo