• খেলাধুলা

সিরিজে সর্বোচ্চ রান করে সুখবর পেলেন তামিম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম ও শেখ মেহেদি হাসান। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহ করেন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে যান তামিম। 

আজ (বুধবার) আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ উন্নতি হয়েছে তানজিদ তামিমের।

ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচে ৫৫ গড়ে ১৬৫ রান করা এই ওপেনার এগিয়েছেন ২০ ধাপ। যা তাকে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে (৬৩৬ রেটিং) উন্নীত করেছে। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বর্তমানে এটাই কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ অবস্থান।

এই ফরম্যাটে বাংলাদেশের আর কোনো ব্যাটারের উন্নতি হয়নি। সর্বশেষ সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার কারণে পিছিয়েছেন সাইফ হাসান (৯ ধাপ পিছিয়ে ২৯), তাওহীদ হৃদয় (৩ ধাপ পিছিয়ে ৪৬), পারভেজ হোসেন ইমন (৪ ধাপ পিছিয়ে ৫৮) এবং জাকের আলি (২ ধাপ পিছিয়ে ৬৪)। 

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী।  ৩ ধাপ এগিয়েছেন পেস বোলার তানজিম হাসান সাকিব। তবে সিরিজে দারুণ বোলিং করার পরও ১ ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। 

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo