• খেলাধুলা

চট্টগ্রামে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকায় ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে; চট্টগ্রামে টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই আজ সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলীয় ১ রানে তাসকিনের শিকারে পরিনত হন ওপেনার ব্রেন্ডন কিং।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। তিনি আরেক ওপেনার আলিক অ্যাথেঞ্জকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। দ্বিতীয় উইকেট জুটিতে তাড়া ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন।

১১.২ ওভারে দলীয় ১০৬ রানে আউট হন ওপেনার আলিক অ্যাথেঞ্জ। তিনি ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে নাসুম আহমেদের শিকার হন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফান রাদারফোর্ড। তিনি নাসুম আহমেদের বলে বোল্ড ডাক মারেন। তাকে আউট করার মধ্য দিয় পরপর দুই বলে ২ উইকেট নেন নাসুম।

সিরিজের প্রথম ম্যাচে ১৬৫ রান করে ১৬ রানে জয় পেয়েছে সরকারী উইন্ডিজ। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের।

সেই দিক থেকে বললে বাংলাদেশ দলের জন্য সিরিজ রক্ষার ম্যাচ আজ। সিরিজ হার এড়াতে সর্বোচ্চ চেষ্টা করলে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo