• খেলাধুলা

র‌্যাংকিংয়ে তানভির-তানজিদের উন্নতি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দল হেরে গেলেও প্রত্যাশিত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে স্পিনার তানভির ইসলাম ও পেস বোলার তানজিম হাসান সাকিবের। 

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম অবস্থানে আছেন তানভির। এছাড়া ৪ ধাপ এগিয়েছেন মেহেদি মিরাজ। তার অবস্থান এখন ২৪তম।

বোলারদের মধ্যে অবনতি হয়েছে দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন তাসকিন। সমান ১১ ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমানও। ৪৬৮ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৫৬তম।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে র‍্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়—ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ৪২তম।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo