• খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে নান্দনিক পারফরম্যান্সে সুখবর পেলেন রশিদ খান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের বিপক্ষে নান্দনিক পারফরম্যান্সে সুখবর পেলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট শিকার করে ওয়ানডে বোলারদের তালিকায় এক নম্বরে রশিদ খান।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছেন আফগান ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে উঠেছেন ইবরাহিম জাদরান।

২০২৪ সালের নভেম্বরে বোলারদের র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন রশিদ খান। প্রায় এক বছর পর আবারও শীর্ষে ফিরলেন। রশিদ খানের রেটিং পয়েন্ট এখন ৭১০। দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা কেশব মহারাজ। 

সিরিজ তিন ম্যাচে ২৩, ৯৫ ও ৯৫ রান করে সিরিজ সেরা ইবরাহিম জাদরান আছেন ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় পর্যায়ে। আফগান এই ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে এগিয়েছেন ৮ ধাপ। আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের জন্য এটিই সর্বোচ্চ অবস্থান। 

অলরাউন্ডার র‍্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। আজমতউল্লাহ ওমরজাই পেছনে ফেলেছেন সিকান্দার রাজাকে। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এক নম্বরে থাকার পর রাজা সেই জায়গা হারিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট ও ৬০ রান করে আবারও শীর্ষে ফিরেছেন আজমতউল্লাহ।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo