ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি।
রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কালিয়াকৈর থানার ওসি জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে।
এদিকে, শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোয় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।
গতকাল শনিবার তারা জানান, রোববার থেকে এটি কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্ত সব গার্মেন্টস কারখানার জন্য প্রযোজ্য নয়; শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর ক্ষেত্রে এটি প্রয়োগের কথা জানিয়েছে মালিকপক্ষ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফো...
নিউজ ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনে...
রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। রোববার (...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় ক...
জামালপুর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৪ হাজা...

মন্তব্য (০)