ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেছেন, গত ২০ বছর ধরে বৈধ শাসক ছিল না, আইনের শাসন ছিল না, ভোটাধিকার ছিল না। ফ্যাসিস্টদের অপশাসনে জনসাধারণ অতিষ্টি হয়ে আন্দোলন সংগ্রাম করে ছাত্র-জনতার অভুত্থানের মাধ্যমে তাদের বিতাড়িত করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে। এই নতুন বাংলাদেশের যাত্রা, অগ্রগতির যাত্রা, স্বাধীনভাবে চলার যাত্রা পরিকল্পিতভাবে বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা। তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভয়, আতঙ্ক, ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় ফ্যাসিবাদী শক্তি।
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠসের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ এ কথা বলেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাধারণ শিক্ষকবৃন্দের আয়োজনে প্রশাসন ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারাবাহিক যাত্রা অব্যাহত রাখতে আজকের প্রতিবাদ সমাবেশ। ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ফ্যাসিস্ট সরকারের অন্যায় অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে। জেল জুলুম সহ্য করে ফ্যাসিষ্ট সরকারের ষড়যন্ত্র, সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষক সমাজকে একত্রিত করে প্রতিবাদ করেছে। অতীতের মতো পলাতকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজনেস ষ্টাডিজ অনুষদের ডিন ও জুলাই-৬ হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...
জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা&rsqu...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযা...
মাদারীপুর প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ...
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএ...

মন্তব্য (০)