• সমগ্র বাংলা

শিবচরে স্বেচ্ছাসেবীদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)’ এর উদ্যোগে উপজেলার বাজিতপুর (শেখপুর) কাজার  এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, শেখপুর বাজারের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক-পলিথিনের ক্ষতিকর প্রভাব, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

কর্মসূচিতে দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, শহিদুল ইসলাম, মো. সজিব, শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ মো. শামীম, শফিকুল ইসলামসহ বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ডায়াবেটিস প্রতিরোধ...

১

ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...

image

জামালপুরে এমএসএ হাসপাতালের উদ্বোধন

২

জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা&rsqu...

image

পালিয়ে যাওয়া অপশক্তি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ...

image

পঞ্চগড় সীমান্তে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করল ৫৬ বিজিবি

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযা...

image

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

৫

‎নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএ...

  • company_logo