• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দে‌শে কোন খা‌দ্যের অভাব থাক‌বে না: মা‌নিকগ‌ঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, আমাদের একটাই লক্ষ্য, দেশে কোনো খাদ্যের অভাব থাকবে না। সেই লক্ষ্যেই পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে। গত শুক্রবার থেকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে, যাতে তাঁরা সুলভ মূল্যে চাল কিনতে পারেন।

খাদ্যমন্ত্রী বলেন, ক্ষুধায় যেন কেউ কষ্ট না পায়, সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন। আমাদের সবার একটাই কাজ দেশের সকল মানুষকে ভালো রাখা, আমার কৃষক ভাই বোনদের ভালো রাখা। সেই লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি।

২০২৬ সালের অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন উপল‌ক্ষে আজ শনিবার (১৪ নভেম্বর) বি‌কে‌লে মা‌নিকগ‌ঞ্জে সাটু‌রিয়া উপ‌জেলার বা‌লিয়া‌টি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মন্ত্রী আরও ব‌লেন, সরকার ২০২৬-২৭ অর্থ বছ‌রে চল‌তি আমন মৌসুমে ৮ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ৩ লাখ টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। মিলার‌দের কাছ থে‌কে ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি সিদ্ধ চালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি আতপ চালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন খাদ‌্য অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক মো: জ‌সিম উ‌দ্দিন খান, বক্তব‌্য রা‌খেন খাদ‌্য মন্ত্রনাল‌য়ের স‌চিব আবু তা‌হের মো: মাসুদ রানা, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, জেলা কৃষক দ‌লের সভাপ‌তি গোলাম কিব‌রিয়‌া সাঈদ।

 

মন্তব্য (০)





image

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল: বগুড়া শজিমেকের ছয়তলা থেক...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...

image

কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির নতুন অফিস উদ্বোধন

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ...

image

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ডায়াবেটিস প্রতিরোধ...

৩

ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...

image

জামালপুরে এমএসএ হাসপাতালের উদ্বোধন

৪

জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা&rsqu...

image

পালিয়ে যাওয়া অপশক্তি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার ...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ...

  • company_logo