• সমগ্র বাংলা

কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির নতুন অফিস উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি লিমিটেডের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সমিতির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেঁওচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা  যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. সোলাইমান বাবুল, পিবিএমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিনের বিশেষ সহকারী মো. আবদুল সবুর, কেরানীহাট হাইস-নোহা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াবুল কোম্পানি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির কমিটির সভাপতি মো. রাসেল। এ সময় সমিতির অন্যান্য সদস্যসহ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল: বগুড়া শজিমেকের ছয়তলা থেক...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...

image

দে‌শে কোন খা‌দ্যের অভাব থাক‌বে না: মা‌নিকগ‌ঞ্জে খাদ্যমন্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে ...

image

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ডায়াবেটিস প্রতিরোধ...

৩

ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...

image

জামালপুরে এমএসএ হাসপাতালের উদ্বোধন

৪

জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা&rsqu...

image

পালিয়ে যাওয়া অপশক্তি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার ...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ...

  • company_logo