ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারী (৬৫) হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে ওই নারীকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শনিবার তিনি ওই তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জানালাটিতে কোনো গ্রিল ছিল না। পরে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর ই মোর্শেদ মুঠোফোনে জানান, এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ...
মানিকগঞ্জ প্রতিনিধি : দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে ...
ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...
জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা&rsqu...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ...

মন্তব্য (০)