• সমগ্র বাংলা

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, শহরজুড়ে আতঙ্ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় শহরজুড়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ওভারপাসে বস্তুটি দেখতে পান কয়েকজন পথচারী। এর দুই পাশে তার সংযুক্ত থাকায় তাদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন। বস্তুটি বোমা কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওভারপাসে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় ক...

image

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

২

জামালপুর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৪ হাজা...

image

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল: বগুড়া শজিমেকের ছয়তলা থেক...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...

image

কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির নতুন অফিস উদ্বোধন

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ...

image

দে‌শে কোন খা‌দ্যের অভাব থাক‌বে না: মা‌নিকগ‌ঞ্জে খাদ্যমন্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে ...

  • company_logo