• সমগ্র বাংলা

আরাকান আর্মি "র কাছে বন্দী ৭ রোহিঙ্গা ও ৬৬ বাংলাদেশী ফিরেছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি" র কাছে আটক ৬৬ জন বাংলাদেশী ও ৭ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ( এফডিএমএন) টেকনাফে প্রত্যাবর্তন করেছে।  ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে  প্রথম ধাপে মোট ৭৩ জন জেলেকে নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির নিকট হতে  গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে ৬৬ জন বাংলাদেশী  ও ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা)। তাদেরকে

পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া। 

তিনি জানান, বিগত ২০২৫ সালের বিভিন্ন সময়ে  বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ শিকারে যাওয়া বেশকিছু  বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার'র জলসীমায় প্রবেশ করে। এসব জেলেকে  আরাকান আর্মি সদস্য  আটক করে । পরবর্তীতে, আটককৃত জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে তারা সে সকল ক্যাম্পে বন্দী  অবস্থায় রাখে। 

উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার প্রদান করে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগ এর ফলশ্রুতিতে, আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে আটক জেলেদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়।

ইতিমধ্যে স্থানীয় উপজেলা/ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ সফল উদ্যোগ এর ফলে আটক জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ও আস্হার পরিবেশ সৃষ্টি হয়েছে। তাছাড়া মানবিক দৃষ্টিকোণে  আটক জেলেদের আসন্ন রমজান এর পূর্বে এই প্রত্যাবর্তন সামগ্রিকভাবে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানান লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo