• সমগ্র বাংলা

বেনাপোলের শোকাবহ ১৫ ফেব্রুয়ারি : নয় শিক্ষার্থীর অমলিন স্মৃতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি :দিনটি আজও বেনাপোলবাসীর হৃদয়ে গভীর বেদনার রেখা হয়ে আছে। মুজিবনগর থেকে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে চৌগাছার ঝাউতলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী। আহত হয় আরও অন্তত ৪৭ জন।

শিক্ষা সফরের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে। সন্তানের অপেক্ষায় পথ চেয়ে থাকা নয়জন মায়ের কোল হয়ে যায় শূন্য। পুরো বেনাপোলজুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবার-পরিজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে যান উদ্ধার কাজে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু নয়টি কোমল প্রাণ আর ফিরেনি। তাদের অকাল বিদায়ে স্তব্ধ হয়ে পড়ে সীমান্ত জনপদ বেনাপোল।

পরদিন বেনাপোল বলফিল্ড ময়দানে অনুষ্ঠিত হয় সর্বকালের বৃহত্তম জানাজা নামাজ। হাজারো মানুষের উপস্থিতিতে কান্না আর প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ছোট ছোট কফিনের সারি দেখে অশ্রুসিক্ত হয় উপস্থিত জনতা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শামিল হন শোক ও প্রার্থনায়।

এই দিনটি শুধু একটি দুর্ঘটনার স্মৃতি নয়; এটি বেনাপোলবাসীর হৃদয়ের গভীরে খোদাই হয়ে থাকা এক কালো অধ্যায়। প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি এলেই ফিরে আসে সেই শোকাবহ স্মৃতি নয়টি নিষ্পাপ মুখ, নয়টি অসমাপ্ত স্বপ্ন, আর নয়জন মায়ের না ফেরার অপেক্ষা।

আমরা তোমাদের ভুলি নাই, আর কোনোদিন ভুলবো না।

বেনাপোল আজও সেই শহীদ শিক্ষার্থীদের স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। 

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo