ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সাথী আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া সাথী আক্তার ভাটি কলকিহারা এলাকার জাকিরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান- শনিবার সকালে সাথী তার ফুপু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নদের পানিতে ডুবে তলিয়ে যায়। সাথীকে পানিতে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...

মন্তব্য (০)