ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “মানুষের সাথে, জীবনের পাশে” প্রতিপাদ্যকে ধারণ করে পথচলা শুরু করে অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন। পথচলার শুরু থেকে জেলার মান্দা উপজেলার প্রত্যন্ত এলাকা ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে সংগঠনটি বিগত এক বছর ধরে নানাবিধ সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের উদ্যোগে আসন্ন রমাযান উপলক্ষে গ্রামের বিধবা, এতিম ও দু:স্থ দুই শতাধিক অসহায় পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাস্টার মোঃ সাদেকুল আলমের সভাপতিত্বে ও মান্দা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মো: মোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিসার ওহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আরজাদ আলী মাস্টার, রইস উদ্দীন মেম্বার, লজিম উদ্দীন, এনামুল হক মণ্ডল, আলহাজ্জ্ব আফজাল হোসেন মন্ডল, আঃ ছালাম, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্য মো: শামীম হোসেন,হাফেজ মো: আ: রাযযাক, ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক মোঃ মহব্বত আলী পিয়াদা এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইকরামুল বারী এবং অত্র প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ জনাব মোঃ মোরশেদ আলম বিগত ১৪ মাসের বিভিন্ন সামাজিক ও মানবিক প্রোগ্রামের সারাংশ উপস্থাপন করেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন প্রত্যন্ত গ্রাম আন্দারিয়াপাড়া এলাকার যুবক, সরকারি-বেসরকারি চাকুরীজীবী, স্থানীয় ব্যবসায়ী,স্টুডেন্ট ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় পরিচালিত এই এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণকর কাজ সত্যিই প্রশংসার দাবীদার। এক সময় সংগঠনের এমন মহৎ কাজ দেশজুড়ে দৃষ্টান্তর স্থাপন করবে। প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এমন সংগঠন গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। তখন দেশে আর কোনো অসহায়, গরীব ও দু:স্থ মানুষের তেমন একটা কষ্ট থাকবে না।
এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মো: আরিফুল ইসলাম এসোসিয়েশনের নানাবিধ মানবসেবা ও সামাজিক কল্যানমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কিছু পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সংগঠনকে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে সকল ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। এবং মানবসেবায় নিয়োজিত যুব সমাজের সর্বময় মঙ্গলকামনা করেন। আগামীতেও এই ধরণের কর্মকান্ড বেশি বেশি করার আহ্বান জানান সকল অতিথিবৃন্দ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের পরাজ...
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রা...
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদ থে...

মন্তব্য (০)