• সমগ্র বাংলা

নওগাঁয় খাশির মাংস বলে কুকুরের মাংস বিক্রি,তোপের মুখে পালালো কসাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,ধামইরহাট এর নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায়। অল্প সময়েই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিলো। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

image

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ...

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মি...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

  • company_logo